"বাংলার সব থেকে বড় সুখবর! নিয়ে আসছে 'মনের মানুষ' -এর হিট জুটি দেবতনু- শুভস্মিতা"
"বাংলার সব থেকে বড় সুখবর! নিয়ে আসছে 'মনের মানুষ' -এর হিট জুটি দেবতনু- শুভস্মিতা" Published by Raunak Dhar নিউজ ডেস্ক :- সবরকম বাঁধা পেরিয়ে আসতে চলেছে স্কুল শিক্ষা থেকে চাকরীর নিয়োগপত্র হাতে পাওয়া পর্যন্ত ডিজিটাল অভিভাবক।বাংলার প্রথম এডুকেশনাল সোশ্যাল লার্নিং অ্যাপ Yuva Plus। পয়লা জুলাই থেকে প্লে-স্টোর এ চলে আসবে এই অ্যাপ। সম্প্রতি দেবী স্টুডিও তে হয়ে গেল ফটো এবং ভিডিও শুট , পূজোর হিট জুটি দেবতনু-শুভস্মিতাকে দিয়েই প্রথম প্রচার শুরু করছে YuvaPlus। প্রযোজনায় সেই এসি ফিল্মস। জানা গেছে অন্যান্য সোশ্যাল মিডিয়া-র মতোই এই অ্যাপেও থাকছে সমস্ত সুবিধে।এমত অবস্থায় শিক্ষার একটা ভার্চুয়াল সু-পরিবেশ গড়তে এই পদক্ষেপ। দেবতনুর মতে, " আমি খুব উত্তেজিত ,মনের মানুষের পর আবার একসাথে শুভস্মিতার সাথে কাজ করে ভালো লাগছে"। শুভস্মিতা বলছে " ভালো লাগলো পুরো বিষয়টা শুনে, নতুন ধরনের কিছু হচ্ছে। দেখা যাক এবার কি হয়!" YuvaPlus এর পক্ষ থেকে জানানো হয়েছে " অনেক লড়াই আর বাঁধা পেরিয়ে অবশেষে আমাদের অ্যাপ আসতে চলেছে।...